স্কুল ছিল – চম্পা পাল

১১ই ফেব্রুয়ারি ১৯৫৬। প্রতিষ্ঠা হয়েছিল আমার ভালোবাসার ইস্কুল বাড়িটার। সেই হলুদ বাড়ি টা, সবুজ মাঠ টা, খেলাঘর, দোলনা, পুকুরঘাট, বোগেনভেলিয়া আমাকে শিখিয়েছে : অসতো মা সদ্গময় / তমসো মা জ্যোতির্গময় / মৃত্যোর্মা অমৃতং গময় / ওম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
অন্ধকার থেকে আলোর পথে উত্তরণকারী স্কুল বাড়িটার গতকাল ছিল জন্মদিন। দেবীশ্বরী বিদ্যায়তনের জন্মদিন। কদিন আগে স্কুলেরই ফেসবুক গ্রুপে এক সিনিয়র দিদি স্কুল কে নিয়ে একটা কবিতা লিখেছিল। বলাই বাহুল্য তার মতো আমাদের সবারই অর্থাৎ সব প্রাক্তনীদেরই মনের কথা সেটা। তাই বলে ফেললাম। কিছু স্মৃতি উস্কে স্কুলের বাড়ি মাঠ একঝলক ঘুরে এলাম ভিডিও টা বানাতে গিয়ে।

কবিতা : স্কুল ছিল
কলমে : চম্পা পাল
কণ্ঠে : Krittika Biswas / কৃত্তিকা বিশ্বাস

 

This will close in 20 seconds