চৈত্র হোক বা ভরা বৈশাখ। এ সময়েই তো সব পরিকল্পনারা উঁকি মারে মনের আনাচে কানাচে। ফ্যান্টাস্টিক একটা কিছু না করলে যে প্রাণের ঠাকুরের জন্মদিন টা ঠিক মতো পালন করা হবে না। হয়তো বা প্ল্যান ভেস্তে যাবে, কিন্তু তার বদলে বন্ধুত্ব যে কঠিন হবে, ঠাকুরের স্মরণে আরও কিছু পড়া হবে তাই বা কম কী?!
এই বৈশাখে রবি – কবির জন্মদিনের আগে রইল কবি পূর্ণেন্দু পত্রীর কবিতা “রবীন্দ্রনাথ”।
কণ্ঠে : Krittika Biswas / কৃত্তিকা বিশ্বাস

